
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গা সহ ২ জনের মত্যুদণ্ড এবং ২ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে একজনকে খালাস প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২৫ নভেম্বর বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার সিরাজুল ইসলাম।
মৃত্যুদণ্ড প্রাপ্ত ২ জন হল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত ২ জন হল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব।
একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।
পিপি সিরাজুল ইসলাম জানিয়েছেন, বিচারকার্য চলাকালিন ৫ জনই নানাভাবে জমিন প্রাপ্ত হয়। এরপর থেকে ৪ জন পালাতক ছিল।
রায় ঘোষণাকালে খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

Posted ১২:২১ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta