
কক্সবাংলা রিপোর্ট(১ আগস্ট) :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি দুইদিনের সফরে ১ আগস্ট বৃহস্পতিবার কক্সবাজার আসছেন।
জানা গেছে,স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ইউএসবাংলা বিমানযোগে কক্সবাজারে পৌছে ওইদিনে বেলা আড়াইটায় টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প সহ অন্যান্য ক্যাম্প পরিদর্শন করবেন।
এর পরদিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে জেলার আইন শৃংখলা কমিটির মতবিনিময় সভায় যোগদান করবেন।
মতবিনিময় শেষে ২ আগস্ট বিকাল সাড়ে ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
উল্লেখ্য গতবছরের ৩০ জুন সর্বশেষ কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

Posted ৯:০৫ অপরাহ্ণ | বুধবার, ০১ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta