
রোতাব চৌধূরী :: “পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এ প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।
শনিবার ৬ই ডিসেম্বর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সপ্তাহের উদ্বোধন করা হয়।
এ সময় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: সিরাজাম মুনিরা, সদর উপজেলা এমসিএইচ-এফপি এর মেডিকেল অফিসার ডা: সাদিক আল্লাম আসিফসহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবার পরিকল্পনা সেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,মাতৃ ও শিশু মৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারি, নিরাপদ মাতৃত্ব ও স্বাস্থ্য সম্পর্কিত সেবা ও তথ্য প্রচারসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে সংশ্লিষ্টরা এ সময় জানান।

Posted ১০:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta