
প্রেস বিজ্ঞপ্তি(২২ জানুয়ারি) :: কক্সবাজার পর্যটন মোটেল শৈবাল ও তৎসংলগ্ন কয়েক হাজার কোটি টাকা মূল্যের অতি মূল্যবান সরকারি জমি নামমাত্র মূল্যে ওরিয়ন গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী বন্দোবস্তি প্রদানের আমরা তীব্র প্রতিবাদ ও বিরোধিতা করছি। কক্সবাজার বিশ্বের অন্যতম প্রধান এবং দেশের প্রধান পর্যটন শহর।
অথচ এখানে শিশুদের চিত্তবিনোদনের একটি পার্ক নেই। অথচ এ শহরের অনেক মূল্যবান জমি নানা কৌশলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে।
আমরা হোটেল শৈবালের বিশাল জায়গাটি উন্মুক্ত রেখে মাত্র দুই একর জমিতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে একটি শিশুপার্ক গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরতœ শেখ হাসিনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এর আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কক্সবাজার শহর কমিটির সভাপতি স্বপন দাশ এ আবেদন জানান।

Posted ১১:১৬ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta