সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজারে ১০তলা লিডারশীপ ট্রেনিং সেন্টার ভবনের ভিত্তিপ্রস্থর করলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
794 ভিউ
কক্সবাজারে ১০তলা লিডারশীপ ট্রেনিং সেন্টার ভবনের ভিত্তিপ্রস্থর করলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান

বিশেষ প্রতিবেদক(১২ ডিসেম্বর) :: কক্সবাজার শহরে ১০তলা বিশিষ্ঠ আধুনীক লিডারশীপ ট্রেনিং সেন্টার ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন প্রযুক্তিগত মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্তম উন্নতী হয়েছে তার সুফল জনগন পেতে শুরু করেছে এবং সামনে আরো স্থায়ী ভাবে পাবে। সে কারনে দেশের সব মানুষকে এখন দূরদর্শি চিন্তা শক্তির উদ্ভব ঘটিয়ে নিজের অবস্থান তৈরি করে নিতে হবে।

আর যারা নিজের অবস্থান তৈরি করতে পারবে না তারা এক সময় পিছিয়ে পড়বে এবং হারিয়ে যাবে। তিনি প্রাথমিক বিদ্যালয়কে জনগনের অংশ গ্রহন মুলক প্রতিষ্ঠান বানাতে প্রধান শিক্ষক থেকে শুরু করে সকলের প্রতি আহবান জানান। একই সাথে শিক্ষকদের সর্বপ্রথম দায়িত্ব শ্রেণী কক্ষে বেশি মনোযোগি হওয়ার আহবান জানান।

এরআগে তিনি মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজারে ১০তলা বিশিষ্ঠ আধুনীক লিডারশীপ ট্রেনিং সেন্টার ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

এ সময় মন্ত্রী আরো বলেন একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরু দেশের মানুষকে ঐক্যবন্ধ করে স্বাধীনতা এনে দিয়েছেন আর একজন শেখ হাসিনার অসিম সাহস আর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে কাছে উদাহরণ, দেশ স্বাধীন হওয়ার পর বিশ্বের অনেক নেতারা বলেছিলেন বাংলাদেশ স্বাধীন হলেও তারা স্বাধীনতা ধরে রাখতে পারবে না,তাদের দেশ চালানোর যোগ্যতা নাই। আল্লাহর রহমতে আজ আমরা ৪৬ বছর পার করেছি। এখন সেই বিশ্বনেতারা

শেষ হাসিনার কাছে পরামর্শ নিতে আসে, সুতরাং আমরা গর্বিত দেশের নাগরিক। সে হিসাবে আমাদের সব ধরনের আধুনীক ধ্যান ধারনার সাথে পরিচিত হতে হবে। এবং প্রযুক্তি নির্ভর আধুনীক মান সম্মত প্রাথমিক শিক্ষার প্রয়োগে আরো বেশি মনোনিবেশ করতে হবে। স্কুল ভাল মানুষ তৈরি করলে মসজিদের বা মন্দিরে ভাল মানুষ পাওয়া যাবে তাই আগে স্কুলের যন্তনিতে হবে।

এ সময় তিনি কক্সবাজারে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজারের গুরত্ব জাতীয় ভাবে আরো বাড়বে বলে জানান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচলাক ড.আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফউজ্জামান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ, একে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আজম,এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন সাবের হোসেন,পরিচালক উন্নয়ন এনামুল কাদের খান,পরিচালক অর্থ মহেশচন্দ্র রায়,পরিচালক মনিটরিং ও উন্নয়ন বিজয় ভূষন পাল, চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক সোলতান মিয়া, উপ পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন নুরুল আলম চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সহকারী শিক্ষা অফিসার ইকরাম উল্লাহ চৌধুরী।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার,সহকারী শিক্ষা অফিসার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।

794 ভিউ

Posted ৪:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com