মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৬ষ্ঠ সভা সম্পন্ন

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮
333 ভিউ
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৬ষ্ঠ সভা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি(৩০ জানুয়ারি) :: কক্সবাজার উন্নয়ন র্কতৃপক্ষ (কউক) সভাকক্ষে বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৬ষ্ঠ সভা কনস্ট্রাকশন কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকার আহমদ এর সভাপতিত্বেমঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

সভায় ১০টি ইমারত নির্মাণ নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বিস্তারিত বিচার বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে ৮টি নকশা অনুমোদন করা হয়, যারমধ্যে ইমারতের নকশা অনুমোদনের আগে ইমারত নির্মাণ করায় ২টি নকশা জরিমানা আদায় সাপেক্ষে অনুমোদিত হয়।

২ টি ইমারতের নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধিমালা ১৯৯৬ যথাযথ অনুসরন না করায় সংশোধন সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতি ও কউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন অনুমোদিত ইমারতের নকশা যথাযথভাবে অনুসরণ করে জমির মালিক ও স্থপতি/প্রকৌশলীবৃন্দ ভবনগুলি নির্মাণ করবেন। তিনি বলেন ভবন মালিকগণ ভবনের র্নিমাণ কাজ শুরু করার ৭ দিন আগে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করবেন যাতে কক্সবাজার শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলা যায়।

যদি কেউ অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ইমারত নির্মাণ করে তাহলে উক্ত অনুমোদিত নকশা বাতিল করা হবে। পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে তিনি সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন।

সভায় কমিটির সদস্য হিসাবে উপস্থিত ছিলেন কউকের সদস্য (প্রকৌশল) লে: কর্ণেল মোহম্মদ অনোয়ার-উল-ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি জনাব বিশ^জিৎ বড়–য়া, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম এবং কউক এর নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার জনাব কাজী ফজলুল করিম।

333 ভিউ

Posted ৪:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com