
কক্সবাংলা রিপোর্ট(১৯ জুলাই) :: নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এর প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে কক্সবাজার উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আর নিম্নচাপের প্রভাবে মৌসুমি বায়ুও সক্রিয় হয়ে উঠায় জেলাজুড়ে বেড়ে গেছে বৃষ্টি।বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলায় বৃষ্টি ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বুধবার কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি মঙ্গলবার রাত তিনটার দিকে ওডিশা উপকূল অতিক্রম করেছে। এটি এখন স্থল নিম্নচাপ হয়ে ওই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে।
নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরার নৌযানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Posted ২:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta