
প্রেস বিজ্ঞপ্তি(৫ আগষ্ট) :: বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ২০১৮-১৯ ক্রিকেট মৌসুমে বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ অনিবাযকারণবশত স্থগিত করা হয়েছে।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন জানিয়েছেন, স্থগিত খেলোয়াড় বাছাই পরে সুবিধাজনক সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, কক্সবাজার জেলা ক্রিকেট দল গঠনকল্পে ৬ আগষ্ট সকাল ৯টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Posted ১২:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta