মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
335 ভিউ
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কক্সবাংলা রিপোর্ট(১৩ ডিসেম্বর) :: কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা। বুধবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন মহোদয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমাসহ কমিটির সম্মানিত সদস্যরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যের প্রথমে জেলা প্রশাসক মহোদয় ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক প্রামান্য ঐতিহ্য হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন।

তিনি বলেন, এই স্বীকৃতি পাওয়ায় আজ সারা বিশ্বের দরবারে এক মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে বাঙ্গালী জাতি। এরপরে তিনি বলেন, এটা বিজয়ের মাস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এদিনটি বাঙ্গালী জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন।

স্বাধীনতার স্বপক্ষে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সঠিক ও সুষ্ঠভাবে জেলা তথা উপজেলা পর্যায়ে বিজয়মেলা বা উৎসব আয়োজনের পরামর্শ প্রদান করেন। বিজয় দিবসে সুর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলনের আহবান জানান।

পতাকা উত্তোলনের নিয়ম সঠিকভাবে মানা না হলে সংশ্লিস্টদের আইতের আওতায় আনা হবে বলে সতর্ক করেন। এরপর জেলা প্রশাসক মহোদয়, রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগীতার আহবান জানান।

রোহিঙ্গা পরিস্থিতিতে এনজিও-এর কাজে স্থানীয়দের সম্পৃক্তা ও স্থানীয় এলাকাবাসীদের সার্বিক উন্নয়নে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে তিনি জানান। কৃষি জমিতে চাষ করতে সেচকার্যে ব্যবহৃত রাবারড্যামগুলো সচল রাখতে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন তিনি।

এ ছাড়া সভায় মহান বিজয় দিবস গৌরবময় ও মর্যাদার সাথে সুষ্ঠভাবে পালন করা, সামাজিক বনায়নে অবৈধ দখলদারদের উচ্ছেদ, জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সচেতনতাবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সহকারী সিভিল সার্জন ডা: মহিউদ্দিন মো: আলমগীর, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট আহমদ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সি আইপি, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম,জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মো: শীবলী নোমান, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাজাহান আলী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল কালাম,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ,বিভিন্ন সরকারী দপ্তর ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

335 ভিউ

Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com