সোমবার ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

সোমবার ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং থেকে বালুখালী পর্যন্ত ৩ শতাধিক অবৈধ দোকান পাট উচ্ছেদ

বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
416 ভিউ
কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং থেকে বালুখালী পর্যন্ত ৩ শতাধিক অবৈধ দোকান পাট উচ্ছেদ

ইমন মল্লিক বাবু,উখিয়া(১৫ নভেম্বর) :: কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে উখিয়ার কুতুপালং এলাকায় সওজ’র জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বাজারটি প্রশাসনের নির্দেশে ভেঙ্গে ফেলা হয়েছে।এসময় কুতুপালং থেকে বালুখালী পর্যন্ত কমপক্ষে শতাধিক দোকান-পাট উচ্ছেদ করা হয়।অবশেষে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হওয়ায় সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

১৫ নভেম্বর বুধবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উখিয়ার সহকারী কমিশনার(ভুমি)একলামুল ছিদ্দিক।

এসময় সেখানে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান,সওজ’র উপবিভাগীয় কর্মকর্তা শফিক রায়হান সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল।

স্থানীয় সুত্র জানায়,জেলার রোহিঙ্গা অধ্যূষিত উখিয়া-টেকনাফ সড়কের কুতুপালং থেকে বালুখালী পর্যন্ত দু’পাশ একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অস্থায়ী দোকান-পাট নির্মান করে ব্যবসা চালিয়ে আসছিল।তাছাড়া স্থানীয় প্রভাবশালী মহলের প্ররোচনায় গ্রামবাসীদের পাশাপাশি রোহিঙ্গারাও ফুটপাতে পসরা সাজিয়ে ভীড় করে আসছিল। সকল শ্রেণীপেশার মানুষের একটি দাবী ছিল কুতুপালং বাজারের দুইপাশ দখলমুক্ত করে রাস্তার প্রসস্থ বৃদ্ধি এবং যানজটমুক্ত করা।অবশেষে বুধবার অভিযানে উপজেলার কুতুপালং বাজারের দুইপাশে বসা ফুটপাত থেকে অবৈধ ঝুফড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় কমপক্ষে শতাধিক দোকান-পাট উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী সহকারি কমিশনার (ভূমি) একরাম ছিদ্দিকী জানান, সড়কে যানজট নিরসনে লক্ষ্যে সড়কের পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে কুতুপালং ক্যাম্প বাজার থেকে বালুখালী এলাকা পর্যন্ত রাস্তার দুইধারে পুলিশ,আনসারের উপজেলা প্রশাসনের সহযোগিতায় বোল্ড ড্রোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।এতে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে উঠা অর্ধশত কোটি টাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ ব্যাপারে সড়ক উপবিভাগীয় কর্মকর্তা শফিক রায়হান জানান,উখিয়া-টেকনাফ সড়কের রাস্তা প্রসস্থ করনে আমরা অনেক আগে থেকেই দখলদারদের সওজের জায়গা ছেড়ে দিতে বলা হয়েছিল।কিন্তু তারা না উঠায় এ উচ্ছেদ পরিচালিত হয়েছে।

আর ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।

 

416 ভিউ

Posted ৬:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ নভেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com