শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজার পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আ.লীগের প্রার্থী মুজিবুর রহমান

বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
498 ভিউ
কক্সবাজার পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আ.লীগের প্রার্থী মুজিবুর রহমান

কক্সবাংলা রিপোর্ট(২৫ জুলাই) :: কক্সবাজার পৌরসভা মেয়র নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যান। রাত ৮টায় রিটানিং অফিসার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।ফলে বহুল আলোচিত নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

আর ১৭টি সাধারণ কাউন্সিলর পদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত থেকে নির্বাচিত হয়েছে ১১জন,বিএনপি থেকে ৩ জন এবং স্বতন্ত্র থেকে হয়েছে ৩ জন।

এবারের নির্বাচনে ১২টি সাধারণ কাউন্সিলর পদে রানিং ৭ জন কাউন্সিলর পুনঃনির্বাচিত হয়েছে। ৫টি ওয়ার্ডে প্রতিদ্বন্ধীদের হারিয়ে ৫জন কাউন্সিলর নতুনের বিজয় কেতন উড়িয়েছেন।

অপরদিকে পৌরসভার সংরক্ষিত ৪টি মহিলা ওয়ার্ডে ৪ জনই নতুন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এদিকে সর্বশেষ তথ্য ও জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফলে জানা যায়, সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যান ৪১,২৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।

তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ৯,৯৮০ ভোট।

অপর দিকে জামাত সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী ও সাবেক মেয়র সরওয়ার কামাল নারিকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩,৪৬৪ ভোট।

অন্যদিকে পৌরসভার ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, এস.আই আকতার কামাল (১নং ওয়ার্ড), মিজানুর রহমান (২নং ওয়ার্ড), মাহাবুবুর রহমান মাবু (৩নং ওয়ার্ড), দিদারুল ইসলাম রুবেল (৪নং ওয়ার্ড), শাহাব উদ্দিন সিকদার (৫নং ওয়ার্ড), ওমর ছিদ্দিক লালু (৬নং ওয়ার্ড), আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ (৭নং ওয়ার্ড), রাজ বিরাহরী দাশ (৮নং ওয়ার্ড), হেলাল উদ্দিন কবির (৯নং ওয়ার্ড), সালাউদ্দিন সেতু (১০নং ওয়ার্ড), নুর মোহাম্মদ মাঝু (১১নং ওয়ার্ড) এবং কাজী মোরশেদ আহমদ বাবু (১২নং ওয়ার্ড)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শাহিনা আক্তার পাখি। ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে নির্বাচত হয়েছেন ইয়াছমিন আক্তার। ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছে জাহেদা আক্তর। ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নাছিমা আক্তার বকুল।

এদিকে কক্সবাজার পৌরসভা নির্বাচনে “বিজয়ের হাসি হাসতেই নবনির্বাচিত মেয়র জননেতা মুজিবুর রহমান বলেছেন, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি টানা বৃষ্টিতে শহরজুড়ে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতা আর সীমাহীন দুর্ভোগের মাঝেও স্ব-স্ব কেন্দ্রে গিয়ে যেসব ভোটার আমাকে তাদের সু-চিন্তিত ব্যালটের রায়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

এ জন্যে আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আবারো কথা দিচ্ছি-দায়িত্ব নেয়ার পর জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন আধুনিক একটি পর্যটন নগরী গড়াই হবে আমার প্রথম কাজ।” বুধবার রাতে শহরের লালদীঘির পাড়স্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নতুন মেয়র এসব কথা বলেন।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

498 ভিউ

Posted ২:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com