
এম রমজান আলী,মহেশখালী(১৭ নভেম্বর) :: ৪৩ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার মহেশখালী-বাকঁখালী নৌ-পথের (গোরকঘাটা অংশের) খনন কাজের শুভ উদ্ভোধন হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ ৪৩ কোটি টাকা ব্যয়ে খনন কাজের শুভ উদ্ভোধন ১৭ নভেম্বর সকাল ১০ টায় গোরকঘাটা ‘ডিজিটাল আইল্যান্ড মহেশখালী’ মাঠে নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভুমি) বিভিষন কান্তি দাশের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
প্রধানবক্তা ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম.আজিজুর রহমান, ওসি প্রদীপ কুমার দাশ প্রমুখ।
জানাগেছে, বি.আই.ডব্লিউ.টি.এ সহযোগীতায় সোনালী ড্রেজার, লোকাল ঠিকাদারের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়-১২০ ফিট চাওড়া, ১.৭৫ কিলোমিটার, প্রসস্থ মাটির নিচের তলদেশ ১২০ ফিট, উপরে ১২০ ফিট, ভাটার সময় উচ্চতা ১০/১১ ফিট।
সংশ্লিষ্ট প্রকৌশলী রেজাউল রশিদ জানান, ৪৩ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার ঘাট, গোরকঘাটার একাংশ ও রেজু খালের জন্য বরাদ্ব, ২০১৮ সালের জুনের মধ্যে কাজটি শেষ হওয়ার নির্দেশনা রয়েছে। আমাদের কাজটি মুলতঃ নেভি নিয়েছে নেভি কর্তৃপক্ষ সোনালী ড্রেজার দিয়ে কাজ সম্পন্ন করবে।

Posted ৭:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta