
কক্সবাংলা রিপোর্ট(২১ নভেম্বর) :: কক্সবাজারের উপকূলীয় এলাকার যাত্রীদের যাতায়তে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে মহেশখালী ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম(জয়) এর নেতৃত্বে মঙ্গলবার দুপুর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ঘাট ইজারাদারকে ১০০০০/ টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্পীড বোটে লাইফ জ্যাকেট না থাকা, থাকলেও ব্যাবহার অনুপযোগী লাইফ জ্যাকেট রাখা এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানো প্রভৃতি অভিযোগে বিভিন্ন পরিমানে জরিমানা আদায় করা হয়।
এছাড়াও হোটেল-মোটেল জোনের তিনটি হোটেলে অভিযান চালিয়ে ডিলিং লাইসেন্স, সিভিল সার্জন ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র পরীক্ষা করা হয়।
অভিযানে জেলা প্রাশাসনের পেশকার মো. জসীম ও ১৫ আনসার ব্যাটেলিয়ন উপস্থিত ছিল।

Posted ৬:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta