রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের ২ নেতাকে গুলি : ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

🗓 বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

👁️ ১৪৪ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

👁️ ১৪৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারে যুবদলের দুই নেতার ওপর গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। তারা দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

জানা গেছে, যুবদলের দুজন একটি মোটরসাইকেলে করে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে বাইপাস সড়কের কাটা পাহাড় এলাকায় গেলে পেছন থেকে হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী পিছু নেয়। একপর্যায়ে তারা কাছাকাছি চলে আসে।

এ সময় প্রথম পেছন থেকে গুলি করে। তা লক্ষ্যভ্রষ্ট হলে এলোপাতাড়ি গুলি করে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার্ড করেন চিকিৎসক।

স্থানীয়রা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাগ্‌বিতণ্ডা জেরে হত্যা করা হয়েছিল।

হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, তারা সাইফুলের ওপর আজ গুলির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত।

যারা এ ঘটনা ঘটিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সর্বশেষ বুধবার সবালে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের লক্ষ্যে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর