
ফেসবুক নিউজ(৯ আগস্ট) :: কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে চারজন পাহারাদার থাকা সত্বেও প্রতিনিয়ত চলছে দোকান চুরি। একেরপর এক চুরির কারণে দোকানদারদের রাতের ঘুম হারাম হয়ে পড়েছে। পাহারাদার থাকা সত্বেও চুরির ঘটনা ঘটায় জনমনে চোর আতংক বিরাজ করছে।
নৈশ পাহারাদার থাকা সত্বেও ফলে অরক্ষিত বাজারে প্রায়শ চুরি হচ্ছে। ঘটছে আইন শৃংখলার অবনতি। রাতে যারা বাজারের নিরাপত্তা প্রহরীর কাজ করেন তাদের কাছে ব্যবসায়ীরা জিম্মি, তাই তাদের দোকান চুরি হওয়া সত্বেও ব্যবসায়ীরা কিছু বলার সাহস পাইনা। সমিতির কাছে কোন বিষয়ে প্রতিকার চাইতে গেলে তারা বলে দিচ্ছেন সমিতির সবাই নিষ্ক্রিয়, ডাকলেও ক্যাশিয়ার আজিম ছাড়া কাউকে পাওয়া যায়না।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ খরুলিয়া বাজারের দোকানের সংখ্যা প্রায় দুই শতাধিক এবং সমিতির সদস্য সংখ্যা ১৬ জন। আর এ বাজারের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অনেক যুগ আগে গঠিত হয় বণিক সমিতি। দীর্ঘদিন সুনামের সাথে এই সমিতি কাজ করে আসছে। কিন্তু ২০১৬ সালের ৬মে সর্বশেষ নির্বাচিত কমিটির মেয়াদ ২০১৮ সালের মে মাসে শেষ হয়েছে। কিন্তু সেই থেকে আজ অব্দি মেয়াদ পার হয়ে গেলেও কোন প্রস্তুতি নেই নতুন কমিটি গঠনের। আর প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটলেও সমিতির সদস্যদের মধ্যে অন্তঃকোন্দলের কারণে নেই খরুলিয়া বাজারের ম্যানেজিং কমিটির কোন মাথাব্যাথা নেই।
তাই খরুলিয়া বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদানে খরুলিয়া বাজারের সচেতন ব্যবসায়ীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা।
সুত্র : শাহীন মাহমুদ রাসেল ফেসবুক থেকে নেয়া

Posted ২:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১০ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta