
শাহিদ মোস্তফা শাহিদ,সদর(২৪ নভেম্বর) :: কক্সবাজার সদরের জালালাবাদে পুকুরে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
২৪ নভেম্বর বেলা ১১ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ইউনিয়নের খামারপাড়া এলাকায়। নিহত শিশু আসফিয়া জান্নাত অর্ণি (২) মৃত জৈবর মুল্লুকের পুত্র মোহাম্মদ আলীর কন্যা।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় শিশু অর্ণি খেলার চলে সবার অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষন খোঁজাখুজির পর না পেয়ে পাগল প্রায়। হঠাৎ পুকুরে তার মৃতদেহ ভাসমান দেখে উদ্ধার পুর্বক স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের পিতা মোহাম্মদ আলী ও স্থানীয় এমইউপি ওসমান সরওয়ার ডিপো ঘটনার সত্যতা নিশ্চিত করেন। একইদিন জুমার নামাজের পর খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
এদিকে তার আকষ্মিক মৃত্যুতে প্রতিবেশী, আত্বীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

Posted ১১:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta