মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজার সদরের পোকখালী-গোমাতলীতে রাতে ফাঁকা গুলিবর্ষণ : আতঙ্কে এলাকাবাসী

রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
331 ভিউ
কক্সবাজার সদরের পোকখালী-গোমাতলীতে রাতে ফাঁকা গুলিবর্ষণ : আতঙ্কে এলাকাবাসী

শাহিদ মোস্তফা শাহিদ,সদর(৩১ ডিসেম্বর) :: কক্সবাজার সদরের উপকূলীয় ইউনিয়ন উত্তর গোমাতলী এলাকায় রাতের অন্ধকারে ফাঁকা গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। ৩০ ডিসেম্বর রাত ১০টার দিকে উতর গোমাতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। সংঘটিত ঘটনায় এলাকাবাসী, লবণ চাষী ও মৎস্যচাষীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, বার ডলিয়া ঘোনা এলাকায় রাতের অন্ধকারে লবণ মাঠ দখল নিয়ে বিবদমান দু’পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটতে পারে। উপকূলীয় অঞ্চলে ঘরবাড়ি তেমন না থাকায় বিষয়টি পরিস্কার কেউ বলতে পারছে না।

অন্য একটি সূত্রের দাবী, কে বা কারা ৭/৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। তবে লবণ মাঠ দখল নিয়ে নয়, ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে ৭/৮ জনের অস্ত্রধারী দূর্বৃত্ত এ ঘটনাটি ঘটাতে পারে।

পাশর্^বর্তী এলাকার লোকজন জানায় সম্প্রতি গোমাতলী এলাকার আইন-শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। লবণ মাঠ, মৎস্য ঘের, প্যারাবন দখল ঘরবাড়ি ও দোকান পাঠে ডাকাতি সংঘটিত হচ্ছে। চরম নিরাপত্তাহীনতায় রয়েছে এতদ অঞ্চলের ১০ হাজারেরও অধিক লোকজন। তারা এলাকায় পুলিশী টহলের জোর দাবী জানান।

গুলিবর্ষণের বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, তিনি বিষয়টি জানেন না এবং খোঁজ খবর নিয়ে কারা ঘটিয়েছে তদন্ত করা হবে।

স্থানীয় এমইউপি কলিম উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনিও কয়েকটি গুলির শব্দ শুনেছেন বলে জানান।

 

331 ভিউ

Posted ১০:০২ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com