
কক্সবাংলা রিপোর্ট(৯ আগস্ট) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪ জন আসামীকে আটক করেছে পুলিশ।
গত ৮ আগস্ট সকাল ৮টা থেকে ৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন ০১। মোবারক, পিতা- শমসের আলম, ০২। শহিদুল ইসলাম প্রঃ সুমন, পিতা- বদরুদ্দোজা, উভয় সাং- উত্তর নুনিয়ারছড়া, পৌরসভা ০২ নং ওর্য়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার,
০৩। সাগর ধর প্রঃ চন্দন, পিতা- জিবেন্দ্র ধর, সাং- হরিপুর, ইসলামাবাদ, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। মোঃ ওমর ফারুক, পিতা- মৃত মোস্তাফিজুর রহমান, সাং- ঘোনার পাড়া, বিবেকান্দ স্কুল সংলগ্ন, বাবুল মুন্সির বাড়ীর পার্শ্বে, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Posted ২:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta