
কক্সবাংলা রিপোর্ট(২৪ আগস্ট) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৯ জন আসামীকে আটক করেছে পুলিশ।
গত ২৩ আগস্ট সকাল ৮টা থেকে ২৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল, ০১। আবু তালেব, পিতা- মৃত নজির হোসেন, সাং- এস,এম,পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০২। সৈয়দ করিম, পিতা- মৃত ওয়াজেদ আলী, সাং-উমখালী(কাজীর পাড়া), থানা- রামু, জেলা- কক্সবাজার, ০৩। মোঃ ইসমাইল, পিতা- আক্তার মিয়া, সাং- মেরুলোয়া,
০৪। মোঃ আরিফ হোসেন, পিতা- মোঃ আনোয়ার হোসেন রানা, সাং- রাবার বাগান, ০৫। মোঃ রোমান, পিতা- মোঃ শাকিল, সাং- চা বাগান, ০৬। মোঃ সেলিম, পিতা- মোঃ নুরুল হক, সাং- মধ্যম মেরুলোয়া,
০৭। মোঃ আব্দুল্লাহ, পিতা- সালামত উল্লাহ, সাং- চা বাগান, সর্বথানা- রামু, জেলা- কক্সবাজার, ০৮। মোঃ আব্দুল গফুর, পিতা- মৃত আবু তাহের, সাং- দঃ ঘোনার পাড়া কাটা পাহাড়ের পূর্ব পাশে, ৯নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার, ০৯। মোঃ এখলাছ, পিতা- মোঃ রফিক, সাং- পশ্চিম মাদ্রাসা ফকিরপাড়া(কাশিমার বাড়ী), থানা-সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- কক্সবাজার লিংক রোডস্থ মেডিকেল কলেজের পাশে(মান্নানের বাড়ী) থানা ও জেলা- কক্সবাজারদের বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ কামরুল আজম জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Posted ১২:১২ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta