
কক্সবাংলা রিপোর্ট(১ অক্টোবর) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেছে পুলিশ।
গত ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা হতে ১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল, ১। শাহ আলম, পিতা-হাজী খলিলুর রহমান, সাং-চৌধুরী পাড়া, বিজিবি ক্যাম্প থানা ও জেলা-কক্সবাজার, ২। হেলাল উদ্দির পিতা-মৃত বাদশা মিয়া সাং-বাদশা ঘোনা ৯নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা কক্সবাজার,
০৩। নুরুল আমির পিতা-মোস্তফা আহম্মদ সাংপশ্চিম গজারিয়া ইসলামাবাদ থানা ও জেলা কক্সবাজার,
০৪।নেছারুর হক পিতা-মমতাজ মিয়া সিকদার সাং-পূর্ব গোমাতলী পোকখালী থানা ও জেলা কক্সবাজার, ০৫।মনোয়ার হোসেন পিতা-নবী হেসেন সাং-পশ্চিম লায়পাড়া জালাল স্ওদাগরের বাড়ি থানা ও জেলা কক্সবাজার,
০৬।খোরশেদ আলম ভুট্রো পিতা-খলিলুর রহমান সাং- উত্তর আদর্শ গ্রাম কলাতলী কক্সবাজার সদর থানা ও জেলা কক্সবাজার, ০৭।কামাল হোসেন পিতা-মৃত মোঃ আমিন ০২নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা নুনিয়াবছড়া, থানা ও জেলা- কক্সবাজারদের বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Posted ১:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta