
সংবাদ বিজ্ঞপ্তি(২৫ জানুয়ারী) :: কক্সবাজার সমিতি, চট্টগ্রাম এর মিলন উৎসব ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান’২০১৮ গত শনিবার সকাল ১০ টায় স্মরণিকা কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অতঃপর আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের কৃতি সন্তান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোমিনুর রশীদ আমীন।
উক্ত অনুষ্ঠানে সম্মাননা গ্রহন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজারের কৃতি সন্তান মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মাফরুহা সুলতানা, মাননীয় নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
প্রধান অতিথি তাঁর আবেগ আপ্লুত বক্তব্যে কক্সবাজারে শৈশবকালের স্মৃতি চারণ করেন ও কক্সবাজারকে ঘিরে সরকারের ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং চট্টগ্রামস্থ কক্সবাজার সমিতির সার্বিক কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রশীদ আহমদ, মিলন উৎসব ও গুণীজন সম্মাননা প্রদান পরিষদের সভাপতি জয়নুল আবেদীন, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নাজেমুল হক, সমিতির উপদেষ্টা পূবালী ব্যাংক লিঃ এর ডিএমডি মোকতার আহমেদ, আজীবন সদস্য আনোয়ারুল আজিম চৌধুরী মিনু।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মঈন উদ্দিন আহমদ ও এ এন এম সোহাইল।
অনুষ্ঠানের শেষ পর্বে মোরশেদ মোহাম্মদ আলী ও মোহাম্মদ কলিমুল্লাহর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয় ।

Posted ১১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta