শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজার-১ আসনে জামায়াতের এমপি প্রার্থী আব্দুল্লাহ’র পিতার ইন্তেকাল : জানাযায় মানুষের ঢল

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
113 ভিউ
কক্সবাজার-১ আসনে জামায়াতের এমপি প্রার্থী আব্দুল্লাহ’র পিতার ইন্তেকাল : জানাযায় মানুষের ঢল

এম জিয়াবুল হক, চকরিয়া :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পিতা ও চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নুরুল কবিরের জানাযা সম্পন্ন হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চকরিয়ার হারবাং উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে একইদিন দুপুর সাড়ে ১২টায় হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

নামাজে জানাযার আগে শোকাহত হাজারো মুসল্লীদের সামনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী, সাবেক এমপি ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএইচ সালাহউদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

এছাড়া নামাজে জানাজায় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সাবেক আমীর আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, পৌরসভা আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার আমীর মাওলানা ফরিদুল আলম, বারোবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান ও বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সরওয়ার আলম কুতুবি এবং ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী।

মরহুম নুরুল কবির মৃত্যুর পূর্বে দেওয়া অসিয়ত অনুযায়ী তাঁর নামাজে জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।

মরহুম নুরুল কবির ৪ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানাযাপূর্ব বক্তব্যে মরহুমের ছেলে এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত সকল মুসল্লীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার পিতার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

113 ভিউ

Posted ১০:০৩ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com