শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজার-১ আসনে সদ্য বাবা হারা জামায়াত প্রার্থী ফারুককে শান্তনা দিতে গেলেন বিএনপির সালাহউদ্দিন

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
118 ভিউ
কক্সবাজার-১ আসনে সদ্য বাবা হারা জামায়াত প্রার্থী ফারুককে শান্তনা দিতে গেলেন বিএনপির সালাহউদ্দিন

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জামায়ায় মনোনীত প্রার্থী সদ্য বাবা হারা আব্দুল্লাহ আল ফারুককে শান্তনা দিতে বাড়িতে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গত মঙ্গলবার (২রা ডিসেম্বর) রাত ৮টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কালা সিকদার পাড়ায় ফারুকের বাড়তে যান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবকে মন্ত্রী এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শুরু করেন।

দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকায় গিয়ে প্রচারণা শুরু করেন তিনি।

চকরিয়ার খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রচারণা শেষে রাত ৮টার দিকে একই আসনে জামায়াতের দলীয় প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়িতে যান সালাহউদ্দিন আহমদ।

এসময় সালাহউদ্দিন আহমদ জামায়াত প্রার্থী আবদুল্লাহ আল ফারুককে বুকে জড়িয়ে ধরে শান্তনা জানান।

গত ১লা ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টায় জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাবা অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল কবির মারা যান।

এখবর পেয়ে নির্বাচনী প্রচারণার প্রথম দিনের প্রচারণা শেষ করে জামায়াত প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করতে ছুটে যান সালাহউদ্দিন আহমদ।

এসময় সাথে ছিলেন সালাহউদ্দিন আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ প্রমুখ।

সাধারণ ভোটার ও স্থানীয় রাজনৈতিক নেতারা এই সৌজন্যবোধকে নির্বাচনী পরিবেশ ও রাজনীতির শিষ্টাচার বলেও উল্লেখ করেন।

তারা মনে করছেন পরস্পর পরস্পরের প্রতি এই ধরনের শিষ্টাচার অব্যাহত থাকলে নির্বাচন খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

এতে করে রাজনৈতিক নেতাদের মান-মর্যাদাও বাড়বে।

118 ভিউ

Posted ৫:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com