বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় নতুন ওসি মোঃ মাহবুবুল হকের যোগদান

🗓 বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩৫ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: ‎কক্সবাজারের কুতুবদিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মাহবুবুল হক।

তিনি সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

‎এর আগে মোঃ মাহবুবুল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় কর্মরত ছিলেন।

কুতুবদিয়া থানার পূর্বের ওসি আরমান হোসেন রাঙ্গুনিয়া থানায় বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নেন তিনি।

‎যোগদান শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন ওসি মোঃ মাহবুবুল হক বলেন, “কোনো প্রকার পক্ষপাতিত্ব নয়, নিরপেক্ষতা নিশ্চিত করেই আইনশৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থে কাজ করতে চাই।”

‎কুতুবদিয়ায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর