
নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মাহবুবুল হক।
তিনি সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এর আগে মোঃ মাহবুবুল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় কর্মরত ছিলেন।
কুতুবদিয়া থানার পূর্বের ওসি আরমান হোসেন রাঙ্গুনিয়া থানায় বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নেন তিনি।
যোগদান শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন ওসি মোঃ মাহবুবুল হক বলেন, “কোনো প্রকার পক্ষপাতিত্ব নয়, নিরপেক্ষতা নিশ্চিত করেই আইনশৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থে কাজ করতে চাই।”
কুতুবদিয়ায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta