নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমাকে বদলি করা হয়েছে।
তিনি নতুন কর্মস্থল হিসেবে যোগ দিচ্ছেন লক্ষীপুর সদর উপজেলায়।
তার স্থলাভিষিক্ত হিসেবে কুতুবদিয়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জামশেদ আলম রানা।
খুব শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
ইউএনও ক্যথোয়াইপ্রু মারমা কুতুবদিয়ায় দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অন্যদিকে নবনিযুক্ত ইউএনও জামশেদ আলম রানা দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।













