
নজরুল ইসলাম,কুতুবদিয়া(৭ আগস্ট) :: কক্সবাজারের কুতুবদিয়ায় ইয়াবা মামলায় টিটু নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
৭ আগস্ট (মঙ্গলবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কৈয়ারবিল ইউনিয়নের মধ্যম কৈয়ারবিল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
কুতুবদিয়া থানার পরির্দশক ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, আটক টিটু উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এমইউপি (মেম্বার)।
গত ২৬-০৫-২০১৮ ইং তারিখে কুতুবদিয়া থানায় দায়ের হওয়া মাদক মামলার পলাতক আসামী। এতদিন সে পলাতক ছিল।
৭ আগস্ট (মঙ্গলবার) দুপুরে গোপন সংবাদের কুতুবদিয়া থানার পরির্দশক ওসি (তদন্ত) আমিরুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মধ্যম কৈয়ারবিল বাড়ী থেকে এ ইউপি সদস্যকে আটক করে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস জানান,আটক টিটু মেম্বার কুতুবদিয়ায় দীর্ঘদিন ধরে আলী আকবর ডেইল ইউপির সদস্য হারুন মেম্বারের সাথে হাত মিলিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিল।
গত ২৬ মে এক গ্রাহককে টিটু মেম্বার ৮৫পিচ ইয়াবা বিক্রি করার সময় পুলিশ ঘটনাস্থলে গেলে টিটু মেম্বার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঐ দিনই থানায় টিটুসহ ৪জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়। ওই মামলার দুই আসামী গ্রেফতার হলেও অন্যরা এখনো পলাতক বলে জানান তিনি। টিটু কৈয়ারবিল ইউনিয়নের মধ্যম কৈয়ারবিলের নুরুল আমিনের ছেলে।

Posted ১১:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta