
নজরুল ইসলাম,কুতুবদিয়া(১২ আগস্ট) :: কক্সবাজারের কুতবদিয়ায় আন্তঃ জেলা জলদস্যু দলের সদস্য মানিককে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
১১ আগস্ট (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে তাকে দ্বীপের উত্তর লেমশীখালী ইউনিয়ন থেকে আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, কুতুবদিয়া থানার এস,আই জয়নাল আবেদীন,এএসআই সজল,এএসআই ফকরুল সঙ্গীয় পোর্স নিয়ে ওই্ ইউনিয়ননের করালা পাড়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলার জলদস্যু দলের সদস্য মানিককে আটক করে। মানিক করালা পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
তার স্বীকারোক্তিমতে একটি আগ্নেয়াস্ত্র দুই রাইন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় বলে থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেন।
মানিকের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় অস্ত্র,অপহরণ, ডাকাতিসহ ৬টি মামলাসহ আনোয়ারা, বাশঁখালী, পেকুয়া,চকরিয়া,মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ জলদস্যুকে ১২ (আগস্ট) রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Posted ১০:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১২ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta