
নজরুল ইসলাম,কুতুবদিয়া(২ অক্টোবর) :: “সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” শ্লোগানে কুতুবদিয়া উদ্যাপিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস।
দিবসটি উপলক্ষ্যে ২ অক্টোবর সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ারা বেগম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কামাল পাশা, পজিপ কর্মকর্তা বাবর উদ্দিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বকারী সুপানন্দ বড়–য়া, কুতুবদিয়া বিসিকের সমন্বকারী জাহেদুল ইসলামসহ এলাকার লবণ উৎপাদনকারী শতাধিক লবণ চাষী।

Posted ১১:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta