বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুতুবদিয়ায় জেলেদের জালে ৯ জলদস্যু : ১ জেলে নিখোঁজ

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
499 ভিউ
কুতুবদিয়ায় জেলেদের জালে ৯ জলদস্যু : ১ জেলে নিখোঁজ

নজরুল ইসলাম,কুতুবদিয়া(১৩ সেপ্টেম্বর) :: কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের ফিশিং ট্রলারে ডাকাতি করতে গিয়ে জেলেদের হাতে ধরা পড়েছে ৯ জলদস্যু। গত বুধবার গভীর রাতে জলদস্যুদের আটক করে কুতুবদিয়া থানা পুলিশের হাতে তুলে দিয়েছে জেলেরা।

আটক জলদস্যুরা হলো- চকরিয়া উপজেলার বহদ্দার কাটার মুহাম্মদ ইউচুপ (২৫),মিজানুর রহমান (২১), আবদুর রহিম (৩৯),মোঃ আরিফ (৩৬) ও একই উপজেলার জিষু দে (২৭), পেকুয়া উপজেলার মুহাম্মদ শাহজাহান (২৭) ও একই উপজেলার রাজাখালীর আবদুল মন্নান(২৯), কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ ধুরুং ইউনিয়নের ফজল করিম(১৯) ও লেমশীখালীর ইউনুচ(২৮)।

তাদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় ডাকাতি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম।

আবু হানিফ,ইদ্রিছসহ আরো অন্যান্য প্রত্যক্ষদর্শী জেলেদের সাথে কথা বলে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলী ফকির ডেইল উপকূল থেকে আবু হানিফের মালিকানাধীন এফ.বি আল্লাহর দান নামক একটি ফিশিং ট্রলার সমূদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

এমন সময় একদল জলদস্যু অন্য একটি ছোট ট্রলার নিয়ে হাজির হয়ে এফবি আল্লাহর দান ট্রলারের ৮ মাঝি-মাল্লাকে জিম্মি করে ট্রলারের জালের গুলায় আটকে রেখে ট্রলারটি ছিনিয়ে নিয়ে সাগরে ডাকাতি করতে নেমে পড়ে।

পরে জলদস্যুরা বঙ্গোপসাগরের জাহাজ খাড়ি নামক স্থানে মাছ ধরারত জেলেদের উপর হামলা চালালে কাছাকাছি অবস্থানে থাকা আশেপাশের কয়েকটি মাছ ধরার ট্রলারের জেলেরা ডাকতির বিষয়টি ঠের পেয়ে পাশাপাশি থানা অন্যান্য ট্রলারগুলোকে খবর দেয়।
এসময় জলদস্যুরা উল্টো বেকায়দায় পড়ে যায়।

একপর্যায়ে জেলেরা সম্মিলিতভাবে ডাকাতের ট্রলারটিকে ধাক্কা দিয়ে সাগরে ডুবিয়ে দেয়। এসময় জলদস্যুরা পানিতে লাফ দিলে জেলেরা তাদেরকে আটক করে এবং জিম্মি করে আটকে রাখা ৭ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত জেলেরা হলো- উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের মোঃ ইদ্রিস মাঝি (৪০) মকছুদুল করিম (২৫) আবু ছাদেক (২৫) হাছান (৩৫) এহছান (৩৬) মেফায়েত (২০) মামুনুর রশিদ (২৮)।

এ রির্পোট লিখা পর্যন্ত কুতুবদিয়া উপকূলের দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলী ফকির ডেইল এলাকার আবদুল জলিলের ছেলে মুহাম্মদ মনিরুল মন্নান (২৫) নিখোঁজ রয়েছে।

পরে উদ্ধারকৃত জেলেদের স্থানীয় ইউপির চেয়ারম্যান ও ট্রলার মালিক আবু হানিফের জিম্মায় ছেড়ে দেয়া হয় বলে নিশ্চিত করেন কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস ।

499 ভিউ

Posted ১:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com