
এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(২১ জানুয়ারি) :: কুতুবদিয়ায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে বসতবাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ,জেলা প্রশাসক, পুলিশ সুপার ,সমাজসেবা মন্ত্রণালয় ও স্ব-রাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ৪০ পরিবার।
ভুক্তভোগী পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানাযায়, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবর ওই ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ঘিলাছড়ি গ্রামের জনৈক আব্বাছ উদ্দিনের নিকট থেকে জায়গা নিয়ে ওই এলকার প্রায় ৪০ একর ধান্য জমির মালিকদের চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করে দেন।
এরপর থেকে তারা ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন শান্তিতে চলাকরে আসলেও কয়েকদিন ধরে একই গ্রামের বাসিন্দা মৃত তাজর মুল্লুকের পুত্র আবদু রহিম ও দেলোয়ার হোসেন বতসঘর নির্মাণ করার জন্য রাস্তার উপর মাটি ভরাট করায় চলাচলের হুমকিতে পড়েছে ৪০টি অসহায় পরিবার।
এব্যাপারে ওই এলাকায় স্থিত জমির মালিক আরিফসহ অনেকে বলেন , ঘিলাছড়ি বিলে তিনিসহ প্রায় ৬০টি পরিবারের ৪০ একরেরও বেশী ধান্য জমি রয়েছে। এসব জমিতে ধান রোপন করা থেকে শুরু করে কর্তন পর্যন্ত এই রাস্তা ব্যবহার করতে হয়। জমিতে যাওয়ার জন্য রাস্তাটি ছাড়া অন্যকোন উপায় নেয়। এমন পরিস্থিতিতে রাস্তাটি বন্ধ হয়ে গেল দুর্ভোগ পোহাতে হবে তাদের। এব্যাপারে কুতুবদিয়া থানায় ইতোপূর্বেও একটি অভিযোগ দেয়া হয়েছে।
এব্যাপারে এলাকার মেম্বার শামসু বলেন,ওই জায়গায় কোন রাস্তা ছিল না এবং নেই। আবদু রহিম এবং দেলোয়ার হোছাইন তাদের নিজেদের খতিয়ানভুক্ত জায়গায় বসতঘর নিমার্ণ করার প্রস্তুতি নিচ্ছেন। তারা খুবই অসহায় ও নির্যাতিত পরিবার। তাদেরকে বাড়ি তৈরিতে বাধা দিচ্ছে একটি মহল। রাস্তার বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

Posted ১:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta