
নজরুল ইসলাম,কুতুবদিয়া(৩০ সেপ্টেম্বর) :: আগামী ১১ তম জাতীয় সংসদ নির্বাচননির্বাচনে জয়ের লক্ষ্যে আওয়ামীলীগের নৌকা মার্কায় প্রচারণা শুরু হয়েছে কুতুবদিয়ায়।
৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা করেছে উপজেলার লেমশীখালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
লেমশীখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ.রেজাউল করিম বিএ (অনার্স) এমএ, এর নেতৃত্বে শেখ হাসিনা উন্নয়ন প্রচার কমিটি গঠন করে চৌমুহনি বাজারে এক পথ সভার আয়োজন করা হয়।
এর পূর্বে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিছিল সহকারে ঘরে-ঘরে, দোকানে-দোকানে এলাকার লোকদের মাঝে দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র প্রচার করেন ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দরা। এতে এলাকাবাসীর ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করতে জনগনের দ্বারে দ্বারে শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরতে এলাকার নেতৃবৃন্দদের নিয়ে একটি উন্নয়ন প্রচার কমিটি গঠন করেছেন। নাম দিয়েছে শেখ হাসিনা উন্নয়ন প্রচার কমিটি।
তিনি জানান প্রচারের প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়েছে এলাকায়। পরে ওই দিন সন্ধ্যায় শতশত নেতাকর্মীদের উপস্থিতিতে চৌমুহনি বাজারে একটি বিশাল পথ সভা করেন।
তিনি জানান নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এ প্রচারণা অব্যাহত থাকবে।

Posted ১০:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ০১ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta