শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুতুবদিয়ায় স্মার্ট টিভি বিতরণ : পরিষদে বসেই প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলবেন ইউপি চেয়ারম্যানগণ

মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮
391 ভিউ
কুতুবদিয়ায় স্মার্ট টিভি বিতরণ : পরিষদে বসেই প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলবেন ইউপি চেয়ারম্যানগণ

নজরুল ইসলাম,কুতুবদিয়া(১ অক্টোবর) :: কুতুবদিয়ায় ছয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় জনগনের নিকট সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে স্মার্ট টিভি বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ারা বেগম।

১ অক্টোবর (সোমবার) স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে স্মার্ট টিভি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা,পুরুষ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, আলী আকবর ডেইল ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, উত্তর ধুরুং ইউপির প্যানেল চেয়ারম্যান হোছাইন আহমদ, বড়ঘোপ ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীন, উপজেলা সমবায় অফিসার কামাল পাশা, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে.লিটন কুতুবী, কাননগো সাজিদুল ইসলাম, উপজেলা আইসিটির উদ্যেক্তা মোবারক হোসাইন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোয়ারা বেগম জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনামতে উপজেলা পরিষদের স্থাবর সম্পত্তি হস্তাস্তর করের ১% অর্থ হতে উপজেলার ৬ ইউনিয়নের প্রতিটি পরিষদে এ টিভি স্থাপনের উদ্যোগে নেয়া হয়েছে।

স্মার্ট টিভি স্থাপনপূর্বক সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড এবং প্রধানমন্ত্রী কর্তৃক গৃহিত বিশেষ উদ্যোগসমুহ সাধারণ জনগণের নিকট বহুল প্রচারেরর জন্য নির্দেশনা দেয়া হয়েছে,জানান তিনি।

তাছাড়া স্মার্ট টিভির মাধ্যমে পরিষদে বসেই ইউএনও, জেলা প্রশাসক, সচিব এমনকি প্রধানমন্ত্রীর সাথেও সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারবেন চেয়ারম্যানগণ, যোগ করেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসকের নিদের্শনার তিন দিনের মাথায় প্রকল্পটি বাস্তবায়ন করায় ইউএনও মনোয়ারা বেগমের প্রশংসা করেছেন ইউপি চেয়ারম্যানগন।

391 ভিউ

Posted ১২:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com