সোমবার ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

সোমবার ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুতুবদিয়ায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন

শনিবার, ০৪ নভেম্বর ২০১৭
334 ভিউ
কুতুবদিয়ায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন

এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(৪ অক্টোবর) :: “উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” উপ-পাদ্যকে সামনে রেখে সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি শ্লোগানে শনিবার ৪৬ তম জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হয়েছে । ওই দিন সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে একটি বনার্ঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপাউন্ডে এসে শেষ হয়।

এতে অংশ নেন,বড়ঘোপ ইউপি’র চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহীদুল ইসলাম লালা, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটুসহ উপজেলার শতাধিক সমবায়ী ব্যাক্তিবর্গ। অবশ্য র‌্যালির পূর্বে উপজেলা সমবায় অধিদপ্তরের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দরা।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমবায় কর্মকর্তা কামাল পাশার সভাপতিত্বে আয়োজিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মেহেরুন্নেছা। সভা সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলম মুনির।

সভায় বক্তারা বলেন, সমবায় একটি সামাজিক ধারণা। এ সত্য উপলদ্ধির কারনেই সমবায়ের আধুনিক পথিকৃৎ ‘ রচডেলের’ সমবায়ীরা একদিন নিজেদেরকে সমাজবাদী বলে পরিচয় দিয়েছিলেন। যারা সমাজকে উপেকক্ষা করে তারাই অসমাজিক,সমাজবিরোধী। আমাদের দেশের পল্লী জনপদের মানুষ গরিব,সম্পদহীন ও অসহায়। তাদের জন্য উন্নয়ন একান্ত জরুরী।

পৃথিবীর দেশে দেশে এ উপলদ্ধিবোধ থেকেই গড়ে উঠে সমবায়। সমবায় মূলত বিত্তহীন জনসাধারনের জন্য। যারা সংখ্যায় অনেক ,সম্পদে নিঃস্ব। তাদের এ সংখ্যা সম্পদ হতে পারে,যদি তারা সম্পদ তৈরির সম্মিলিত প্রয়াস চালায়।

বক্তারা আরো বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে গড়ে উঠে বড় মূলধনের পুঞ্জি ভবন। আর একে আন্তরিকতার সাথে গ্রহণ করে সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার মূলমন্ত্রনায় সবাইকে দীক্ষা নিতে হবে। এখানে সবাই মালিক, সবাই পরষ্পরের ঝুকির ভাগি, এখানে আর্থিক হিসাব, অর্থনৈতিক সিদ্ধান্ত বা কার্যাবলিতে একটি চমৎকার গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। এখানে ঋণ নেওয়া,ঋণ পরিশোধ সবই সম্মানের বিষয়,কারণ সমবায়ের মূল প্রেরণা হলো সম্মিলিতভাবে সম অধিকারের ভিত্তিতে স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে গণতান্ত্রিক রীতিনীতিতে ব্যবসায় সংগঠন গড়ে তোলা।

সভায় উপজেলার সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মনজুর আলম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নন্দ দুলাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, রেঞ্জ কর্মকর্তা অসীত কুমার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বকারী সুপান্দ বড়–য়া, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সমবায়ী ব্যাক্তিবর্গ।

সভার শেষার্ধে মাস্টার সমীর শীলের পরিচালনায় উপজেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় মনোঙ্গ সাংষ্কৃতিক অনুষ্ঠানের।

334 ভিউ

Posted ১০:২৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ নভেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com