
নজরুল ইসলাম,কুতুবদিয়া(৭ আগস্ট) :: কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মনোয়ারা বেগম।
৭ আগষ্ট (মঙ্গলবার ) দুপুরে তিনি কৈয়ারবিল ইউনিয়ন পরিষদপরিদর্শন করেন।
ইউপি চেয়ারম্যান জালাল আহমদ জানান, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মনোয়ারা বেগম ৭ আগষ্ট (মঙ্গলবার ) দুপুরে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে ইউনিয়নের ব্যবহৃত বিভিন্ন রেজিস্টার, নথিপত্র, হিসাবের বিবরণী, মাসিকসভা ও অন্যান্য সভার কার্যবিবরনী, নোটিশ ইস্যু কর্মচারী হাজিরা, ডিজিটাল সেন্টার গ্রাম আদালতের কার্যক্রমসহ সকল বিষয়ে তদন্ত করেন।
এসময় তিনি পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের অধিকার বিষয় নিয়েও কথা বলেছেন। সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন সিভিল প্রশাসনের কর্মকর্তা বললেন পরিষদের চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য শফি আলম, কবির আহমদ বাদশা, আমান উল্লাহ,নজরুল ইসলাম,সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা বেগম, রুশন আরা, হাছানুজ্জাহান রুজি,সচিব ফরিদুল আলম, গ্রাম আদালত সহকারী আবুল কাশেমসহ উভয় অফিসের কর্মকর্তা/কর্মচারীগণ।
চেয়ারম্যান জালাল আহমদ আরও বলেন, আগামী দিনগুলোতে নাগরিকসেবার মান বাড়াতে এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় আরো আধুনিকায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। পরিষদের দায়িত্ব পালনের তৃতীয় বছরে এই মুল্যায়ন আগামী দিনে নিজ দ্বায়িত্ব পালন ও পরিষদ পরিচালনায় আরো শক্তি ও সাহস যোগাবে।

Posted ১১:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta