শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

খুটাখালীতে পল্লী বিদ্যুৎ বিভাগের বিল বিতরণে অনিয়ম : বিপাকে গ্রাহকরা!

সোমবার, ০৬ আগস্ট ২০১৮
400 ভিউ
খুটাখালীতে পল্লী বিদ্যুৎ বিভাগের বিল বিতরণে অনিয়ম : বিপাকে গ্রাহকরা!

এম.জিয়াবুল হক,চকরিয়া(৫ আগষ্ট) :: চকরিয়া উপজেলার খুটাখালীতে পল্লীবিদ্যুৎ বিল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

কর্মকর্তাদের স্বেচ্ছাচারীতায় চলছে এসব নিয়ম বহির্ভূত কার্যক্রম। ফলে বিষয়টি নিয়ে বিষিয়ে উঠেছে ইউনিয়নের ভুক্তভোগী পল্লীবিদ্যুৎ গ্রাহকরা।

অভিযোগে খুটাখালী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের লোকজন জানায়, ঘরেঘরে গিয়ে বিদ্যুৎ বিলস্লিপ পৌঁছে দেওয়ার নিয়ম থাকলেও মানছে তারা। কয়েক মাস ধরে সকল বিদ্যুৎ বিলের কাগজগুলো রেখে যায় স্থানীয় উত্তর পাড়ার মুফিজ সওদাগরের চায়ের দোকানে।

চায়ের দোকান থেকে বিলস্লিপ গ্রাহকের হাতে পৌঁছতে অনেকসময় বিল পরিশোধের তারিখ উত্তীর্ণ হয়ে যায়। আবার চিরতরে হারিয়ে ফেলেন অনেকের বিদ্যুৎ বিলের কাগজ। বিদ্যুৎ বিল বিতরণকারী কর্মকর্তার নাম সাইফুল ইসলাম বলে জানা গেছে।

এদিকে খুটাখালী ইউনিয়নে ৫নং ওয়ার্ড উত্তর পাড়া সিকদার পাড়া এলাকার বিদ্যুৎ গ্রাহক গিয়াস উদ্দিন, মোক্তার আহমদ, মনজুর আলম, শওকত ওসমান জানান, বাড়িবাড়ি গিয়ে বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া হতো আগে।

গেল কয়েকমাস ধরে তার ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। গত দুইমাসে (জুন ও জুলাই) মাসের বিলের কাগজগুলো মফিজের চায়ের দোকানে দিয়ে চলে যান বিতরণকারী কর্মকর্তা।

অভিযোগ রয়েছে দোকানে বিলস্লিপ দেওয়াতে খোঁজে পাওয়া যায়নি গ্রাহকের বিদ্যুৎ বিলের কাগজ। এভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে পল্লীবিদ্যুৎ গ্রাহকদের।

চকরিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম হামিদুর রহমান বলেন, বিদ্যুৎ বিলের স্লিপ মিটারধারীদের ঘরে গিয়ে প্রদান করার নিয়ম রয়েছে। ভুক্তভোগীদের সমস্যার ব্যাপারে লিখিত অভিযোগ দিলে বিহিত ব্যবস্থা নেওয়া হবে।

400 ভিউ

Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com