
আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: রামু উপজেলার গর্জনিয়া বড়বিলে অবস্থিত আন – নজির ইসলামিক সেন্টারের উদ্যোগে শিক্ষার্থী ও শিক্ষক দের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া, মিলাদ, খতমে কোরান ও মোনাজাতের মাধ্যমে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
৩০ নভেম্বর রবিবার সকালে আন নজির ইসলামিক সেন্টারের হলরুমে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আন নজির ইসলামিক সেন্টারের পরিচালক ডঃ শাইখ আল্লামা হারুন আজিজি বলেন দেশের এই ক্রান্তি লগ্নে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কোন বিকল্প নাই।
মহান আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলুন।
তিনি আরো বলেন খালেদা জিয়া একজন ইসলাম প্রিয় মানুষ এই দেশ মাতৃকার কল্যানে তাহাঁর অবদান অবি স্বরনীয়।
আমি আন নজির সেন্টারের পক্ষ থেকে মহান রবের দরবারে সুস্থতা কামনা করছি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আন নজির ইসলামিক সেন্টারের শত শত শিক্ষার্থী ও আলেম উলুমা দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
এসময় মোনাজাত পরিচালনা করেন আন নজির ইসলামিক সেন্টারের শিক্ষা পরিচালক হাফেজ, মাওলানা,মুফতি রিদওয়ানুল হক।

Posted ৫:০৮ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta