
মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি(২৪ জুলাই) :: নানা অপকর্মের সাথে জড়িত ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গর্জনিয়া টাইম বাজার মোক্তার ঘোনা এলাকার মৃত জামাল হোসনের ছেলে মোঃ জলাল উদ্দিন (৩৪) কে আটক করছে পুলিশ।
২৪ জুলাই সকালে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সিকদার পাড়া থেকে তাকে আটক করা হয়।
গর্জনিয়া ফাঁড়ী পুলিশের এ এস আই মনজুর এলাহী জানান,একটি জিআর মামলায় আদালতের বিজ্ঞ বিচারক তাকে ১বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা দেন এবং ২০১৫ সালের আরো একটি জিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা থাকায় সে হইতে জলাল দীর্ঘ দিন গ্রেপ্তারী পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিল।
পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ আলমগীর জানান ইতিমধ্যে বেশ কয়েকজন নাম করা ডাকাত, অপহরণকারী, সাজাপ্রাপ্ত আসামী ও সন্ত্রাসীকে আটক করেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এই আসামীকে আটক করা হয়।

Posted ১১:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta