
মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শাহীন দেলোয়ার।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্টানিকভাবে দায়িত্ববার গ্রহণ করেন।
বিদায়ী ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান মঙ্গলবার চকরিয়া থেকে বিদায় নেন।
চকরিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আতিকুর রহমান।
এক বছর পরে মোহাম্মদ আতিকুর রহমানের স্থলাবিসক্ত হলেন সিলেট বিভাগীয় কার্যলয়ের সিনিয়র সহকারি কমিশনার মোহাম্মদ শাহীন দেলোয়ার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সিচব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, সদ্য বিদায়ী চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইএনও) মোহাম্মদ আতিকুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করেন।
এর স্থলে সিলেট বিভাগীয় কমিশনরা কার্যলয়ের সিনিয়র সহকারি কমিশনার মোহাম্মদ শাহীন দেলোয়ারকে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে মোহাম্মদ শাহীন দেলোয়ার ইউএনও হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন।
নবাগত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহীন দেলোয়ার জানান, সকালে যোগদান করেছি।
সব কিছু ঘুছিয়ে নিয়ে উপজেলার উন্নয়নসহ নানা কার্যক্রমে কাজ শুরু করবো।
সকল স্তরের মানুষের সহযোগিতা নিয়ে সুন্দর একটি উপজেলা বির্নিমাণে কাজ শুরু করবো।

Posted ৬:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta