
মুকুল কান্তি দাশ,চকরিয়া :: মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্ততি সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (৮ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন“মোহনায়” এই সভা অনুষ্টিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শ,াহীন দেলোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুপায়ন দেব, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প:প: কর্মকর্তা জয়নাল আবেদীন, চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদুল আলম, বরইতলী ইউপি চেয়ারম্যান মো.ছালেক উজ-জামান, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, পূর্ব বড় ভেওলার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হারুন-উর রশিদসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের য়োরম্যানরা।
এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা বিএনপি, নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজ, চকরিয়া-বেসরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সভায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চকরিয়া বিজয় মঞ্চস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পস্তবক অর্পনের মাধ্যমে অনুষ্টানের সুচনা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
বিজয়র মঞ্চের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে চকরিয়া থানা পুলিশকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

Posted ১:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta