শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়াবাসির নতুন উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
448 ভিউ
চকরিয়াবাসির নতুন উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

এম.জিয়াবুল হক,চকরিয়া(২৬ জুলাই) :: চকরিয়া উপজেলাবাসির জন্য স্থানীয় সরকার মন্ত্রানালয়ের মাধ্যমে এবার ৬ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দে চারতলা বিশিষ্ট নতুন উপজেলা পরিষদ ভবন উপহার দিয়েছেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের বিশেষ আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে অনুমোদন সাপেক্ষে স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) মাধ্যমে নতুন উপজেলা পরিষদ ভবন নির্মাণ কাজের অর্থবরাদ্দ নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ২৬ জুলাই সকালে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন ও সম্মেলনকক্ষ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চকরিয়া উপজেলা কার্যালয়ের অধীনে ৬ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে চারতলা বিশিষ্ট উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও একতলা বিশিষ্ট পাঁচশত আসনের (অডিটোরিয়াম) সম্মেলনকক্ষ।

চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওইসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মো. আতিক উল্লাহ, চকরিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী রনি সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের আহসান, চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মহিউদ্দিন, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, ঠিকাদারী প্রতিষ্ঠান নুর সিন্ডিকেটের পরিচালক ঠিকাদার আলহাজ আনোয়ার হোসেন, ঠিকাদার মোক্তার আহমদ ও ঠিকাদার আবু মুছা। এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নে ও দেশের সার্বিক অগ্রগতিতে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার সুদক্ষ ও যোগ্য নেতৃত্বে কারণে বাংলাদেশ আজ উন্নতশীল দেশের কাতারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী বলে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মাতারবাড়ি তাপ বিদ্যুত কেন্দ্রসহ সরকারের চলমান মেগাউন্নয়ন প্রকল্প সমুহের কাজ দৃশ্যমান হলে অতি শীঘ্রই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে রূপান্তর হবে।

তিনি আরও বলেন, সরকার প্রধান শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরকে সমানভাবে উন্নয়নের মাধ্যমে সাজাতে চায়। পরিকল্পনার অংশহিসেবে প্রশাসনিক সেক্টরকে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকরিয়াবাসির জন্য উপহার দিয়েছেন নতুন উপজেলা ভবন। এটির নির্মাণ কাজ উদ্বোধনের মাধ্যমে আজ চকরিয়াবাসির আরও একটি অর্জন তরান্বিত হয়েছে।

উপজেলা চেয়ারম্যান জাফর আলম আরও বলেন, দেশের প্রতিটি জনপদের মতো চকরিয়া-পেকুয়া উপজেলাকে সরকারের চলমান উন্নয়ন পরিকল্পিনায় সম্পৃক্ত করতে হবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামীলীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সেইজন্য চকরিয়া-পেকুয়া উপজেলার সর্বস্তরের জনগনকে জননেত্রী শেখ হাসিনার পক্ষে অবিচল থাকতে হবে। নৌকার বিজয়ে প্রস্ততি নিতে হবে।

448 ভিউ

Posted ১১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com