শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়ার ১৮টি ইউপিতে স্মার্ট টিভি বিতরণ

মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮
358 ভিউ
চকরিয়ার ১৮টি ইউপিতে স্মার্ট টিভি বিতরণ

মুকুল কান্তি দাশ,চকরিয়া(২ অক্টোবর) :: কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদকে দেওয়া হয়েছে একটি করে স্মার্ট টেলিভিশন।

প্রতিদিন ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা মানুষ যাতে এই টেলিভিশনের মাধ্যমে সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নেওয়া বিশেষ উন্নয়নমূলক কর্মকা-ের বিস্তারিত জানতে পারে সেজন্য এসব স্মার্ট টেলিভিশন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। একইসঙ্গে অন্য সাত উপজেলাসহ জেলার ৭১টি ইউনিয়ন পরিষদকে দেওয়া হলো এই টিভি।

২ অক্টোবর মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসক মো.কামাল হোসেন সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে জেলার ৮ উপজেলায় এই স্মার্ট টেলিভিশন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক স্ব স্ব ইউএনও’র সঙ্গে কথা বলেন এবং উপস্থিত জনপ্রতিনিধিদের শুভেচ্ছা জানান। সাথে গ্রাম্য চৌকিদারের জন্য ১০টি করে টর্চ লাইট ও একটি স্টাবিলাইজারও প্রদান করা হয়।

চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়নত মোহনায় স্মার্ট টেলিভিশন প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, এলজিইডির উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, চকরিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব।

ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠির ভাগ্যন্নোয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ যথাযথ উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। আর তা সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছেন।

কিন্তু এসব উন্নয়নমূলক কর্মকা-ের প্রচার প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না। তাই জেলার ৭১টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণ যাতে সরকার কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন কর্মকা- সম্পর্কে জানতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

358 ভিউ

Posted ১১:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com