বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়ায় এসপি মাসুদ হোসেন : অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে

সোমবার, ০৮ অক্টোবর ২০১৮
379 ভিউ
চকরিয়ায় এসপি মাসুদ হোসেন : অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে

মুকুল কান্তি দাশ,চকরিয়া(৭ অক্টোবর) :: কক্সবাজারের নবাগত পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বলেছেন, যত দ্রুত সম্ভব চকরিয়ার মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের স্থায়ী ভবন নির্মাজকাজ শুরু করা হবে।

তিনি এলাকার অপরাধ দমনে ও শান্তি শৃংখলা প্রতিষ্ঠায় উক্ত তদন্ত কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন।

তিনি আরো বলেন, মাদক চোরাকারবারি, ডাকাত-সন্ত্রাসী তাদের কোন দল থাকতে পারেনা। এসব অপরাধীরা যত বড়ই হোকনা কেন তাদের কোন ছাড় নেই। যেমনি ভাবে মাদক ও জঙ্গীদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে, তেমনি ডাকাত-সন্ত্রাসী,অস্ত্রধারীদের বিরুদ্ধে এ্যাকশন চালানো হবে।

এজন্য জেলা পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। তিনি পুলিশের পাশাপাশি এলাকার জনসাধারণকে অপরাধ নির্মূলে কাজ করার আহবান জানান।

আজ রবিবার ৭ অক্টোবর মাতামুহুরী তদন্ত কেন্দ্রের অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো: মতিউল ইসলাম, চকরিয়া উপজেলা কমিউনীটি পুলিশিংয়ের সভাপতি এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান বদিউল আলম, পূর্ব বড়ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর নাজমুল হক কামাল, সহকারী ইনচার্জ অরুন চাকমা প্রমুখ।

379 ভিউ

Posted ২:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com