রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়ায় ছাত্রলীগ নেতা আসফি ‘নিখোঁজ’

মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮
407 ভিউ
চকরিয়ায় ছাত্রলীগ নেতা আসফি ‘নিখোঁজ’

মুকুল কান্তি দাশ,চকরিয়া(২১ আগস্ট) :: কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের এক নেতা নিখোঁজ রয়েছেন।

সোমবার রাত ৯টা থেকে ছাত্রলীগ নেতা আসফি চৌধুরী নিখোঁজ হলেও মঙ্গলবার এই রিপোর্ট লেখা পর্যন্ত তার হদিস মিলেনি।

এঘটনায় মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিখোঁজ ছাত্রলীগ নেতা আসফি চৌধুরী চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং উপজেলার ঢেমুশিয়ার মৃত আমিরুল মোস্তাফা চৌধুরীর ছেলে। পাশাপাশি তিনি চকরিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে নিয়োজিত।

জানা গেছে, আসফির সাথে একই এলাকার জামায়াত নেতা মৌলভী জামাল হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

এ জমির বিরোধ মীমাংসার জন্য সোমবার বিকাল ৪টার দিকে ঢেমুশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুস্তম আলী আসফিকে ফোন করেন এবং তার সাথে দেখা করতে বলেন। তরে ওইদিন রাত ৯টার দিকে আসফি ইলিশিয়া বাজার থেকে একটি সিএনজি নিয়ে চিরিংগার গিয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

এব্যাপারে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান রুস্তম আলী বলেন, জমি নিয়ে আসফি ও মৌলভী জামাল হোসেনের সাথে বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন ধরে। ওই বিরোধ মীমাংসার জন্য সোমবার বিকাল ৪টার দিকে আসফিকে ফোন করে আমার সাথে দেখা করতে বলি। কিন্তু ওইদিন আসফি আর আমার সাথে দেখা করেনি।

মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবির চৌধুরী বলেন, ছাত্রলীগ নেতা আসফি আমাকে কয়েকদিন আগে ফোন করে কে বা কারা নানা ধরনের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন। কিন্তু কারা হুমকি দিচ্ছে সেটা পরিস্কার করেনি। আমি কথাগুলো ফোনে না বলে সাক্ষাতে বলার জন্য বলেছিলাম।

তিনি আরো বলেন, সোমবার রাত ৯টার দিকে আসফি একা ইলিশিয়া বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে চিরিংগার দিকে গিয়েছে বলে স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছি। আমার মনে হয় মোবাইলে ওইসময় সে কার কার সাথে কথা বলেছে তা বের করলে বিষয়টি জানা যাবে।

এব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাত বলেন, এ ঘটনায় আসফির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। আসফির অবস্থান নিশ্চিত করতে তার মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে। পাশাপাশি পুলিশের একাধিক টিম তার খোঁজ নিতে মাঠে নেমেছে।

407 ভিউ

Posted ৫:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com