রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়ায় জনতার সহায়তায় বন্দুকসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮
367 ভিউ
চকরিয়ায় জনতার সহায়তায় বন্দুকসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ,চকরিয়া(২৪ আগষ্ট) :: কক্সবাজারের চকরিয়ার পৃথক স্থানে ৫ জন সন্ত্রাসীকে জনতা পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র্র আইনে দুটি মামলা দায়ের করেছে।

শুক্রবার ভোররাত দেড়টা ও বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর হারবাং ও ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

হারবাং থেকে আটকরা হলেন- চকরয়িার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকার মৃত আবদুল্লাহর ছেলে জয়নাল আবেদীন (৩৫), মৃত মীর্জা আবদুল মজিদের ছেলে জাকির হোছন (৫১), রশিদ আহমদের ছেলে আবদুল গফুর (২৬), পূর্ব বড় ভেওলা ইউনিয়নের হাজী রওশন আলী সিকদার পাড়ার আবদু শুক্কুরের ছেলে মনছুর আলম (৩২)। তাদের কাছ থেকে একটি অর্ধ প্রস্তুতকৃত বন্দুক উদ্ধার হয়।

এবং ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী থেকে আটক মৃত কবির আহমদের ছেলে আহাম্মদ হোছন (৫০) থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। পৃথক স্থান থেকে আটককৃতদের বিরুদ্ধে থানার এসআই মো. জাকির হোসেন ও এসআই মো.ইসমাইল বাদী হয়ে অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ইয়াসির আরাফাত বলেন, উত্তর হারবাং এলাকায় শুক্রবার ভোররাতে জমি দখল করতে গেলে স্থানীয় লোকজন অস্ত্রসহ চার ব্যক্তিকে পাকড়াও করে থানা পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে।

অপরদিকে ডুলাহাজারার ডুমখালী এলাকায় বাড়ির পাশে রাস্তার উপর বন্দুক নিয়ে আহাম্মদ হোছন নামের একজন সন্ত্রাসী ঘোরাঘুরি করছিল। এসময় স্থানীয় লোকজন তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে অস্ত্রসহ আটক করে।

ওসি তদন্ত আরো বলেন, আটক আহাম্মদ হোছনের বিরুদ্ধে বিভিন্ন ১৫-১৬টি মামলা রয়েছে। তৎমধ্যে বন মামলা ১০টি, অস্ত্র, হত্যাচেষ্টা দস্যুতাসহ আরো ৫টি মামলা আছে। হারবাং থেকে আটক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ৩টি পুরনো মামলা রয়েছে।

367 ভিউ

Posted ৩:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com