রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়ায় জমির বিরোধ নিয়ে হামলায় নারীসহ আহত তিন

শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
305 ভিউ
চকরিয়ায় জমির বিরোধ নিয়ে হামলায় নারীসহ আহত তিন

মুকুল কান্তি দাশ,চকরিয়া(১৪ সেপ্টেম্বর) :: চকরিয়ায় বসতভিটার সীমানা ও চলাচল পথের বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব কাকারা বেপারি পাড়া এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। এঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন।

ঘটনায় আহতরা হলেন-ওই এলাকার মৃত আবুল খাইর ছেলে মোহাম্মদ কাসেম (৬২) তার ছেলে আবদুস ছবুর (২৭), বড়ছেলের স্ত্রী মুর্শিদা বেগম (২৫)। ঘটনার পর আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবার ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বেপারী পাড়া এলাকায় মো: কাসেমের বসতভিটার সীমানা প্রাচীর ও চলাচল পথের মাঝখানে খুটি স্থাপন করছিলেন প্রতিবেশি মোজাম্মেল হকরা। ওইসময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

এক পর্যায়ে মোজাম্মেল ও তাঁর ছেলে মামুনসহ ৭-৮জনের লাঠিয়াল দল ধারালো অস্ত্র দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে কাসেমের পরিবারের উপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ও পিটুনিতে কাসেমের পরিবারের নারীসহ তিনজন গুরুতর আহত হন।

মো.কাসেমের ছেলে আহত আবদুস ছবুর জানান, বসতভিটার সীমানা প্রাচীর ও চলাচল পথের বিরোধের জেরে আমাদের উপর হামলা চালায়। এ ঘটনায় থানায় হামলাকারীদের বিরুদ্ধে এজাহার দেয়ার প্রক্রিয়া চলছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হামলার ঘটনার ব্যাপারে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

305 ভিউ

Posted ১:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com