রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়ায় জুতার ভেতর থেকে ইয়াবা উদ্ধার : কিশোর আটক

শুক্রবার, ০৩ আগস্ট ২০১৮
424 ভিউ
চকরিয়ায় জুতার ভেতর থেকে ইয়াবা উদ্ধার : কিশোর আটক

এম.জিয়াবুল হক,চকরিয়া(২ আগস্ট) :: চকরিয়ায় অভিনব পন্থায় ইয়াবা পাচারকালে মাঈনুদ্দিন প্রকাশ ডিজে (১৪) নামের এক কিশোরকে যাত্রীবাহী বাস থেকে আটক করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। ওইসময় তার পায়ের জুতার ভেতরে লুকিয়ে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কস্থ উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান বনবিভাগের গোলঘরের সামনে থেকে হাইওয়ে পুলিশ পাচারকারীকে আটক করেন। আটক কিশোর মাঈনুদ্দিন টেকনাফ উপজেলার জাদিমোড়া গোমাতলী এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালের দিকে মহাসড়কের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় নিয়মিত টহলের অংশ বিশেষ দায়িত্ব পালন করছিল হাইওয়ে পুলিশের একটি টিম। ওই সময় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসে (চট্রমেট্রো ব-১১-০২৩২) করে কক্সবাজার থেকে চট্রগ্রামে যাচ্ছিলেন মাঈনুদ্দিন নামের ওই কিশোর।

ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশ বাসটি থামিয়ে তল্লাসী চালালে ওই সময় সন্দেহজনক ভাবে কিশোর মাঈনুদ্দিনকে আটক করা হয়। এরপর তার পায়ের জুতার তলায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলমগীর হোসেন বলেন, হাইওয়ে পুলিশের তল্লাসি অভিযানে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী সৌদিয়া বাসের যাত্রী ওই কিশোরকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

আটক কিশোরে বিরুদ্ধে মালুমঘাট হাইওয়ে পুলিশের এস আই জসিম উদ্দিন বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা রুজু করেছেন।

424 ভিউ

Posted ১২:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com