শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়ায় ডাকাতি ও নিয়মিত মামলার ৫ আসামি গ্রেপ্তার

বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
338 ভিউ
চকরিয়ায় ডাকাতি ও নিয়মিত মামলার ৫ আসামি গ্রেপ্তার

এম.জিয়াবুল হক,চকরিয়া(২৮ নভেম্বর) :: চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামিসহ পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে থানা পুলিশের পৃথকদল উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিন খুটাখালী ও ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিন ঘুনিয়া এবং সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকা থেকে এসব আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন খুটাখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিন খুটাখালীর ছাদেকুর রহমানের ছেলে আবদুল করিম (৩৪) ও একই উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিন ঘুনিয়া এলাকার সামসুল আলমের ছেলে আশেক আহমদ (৩২), সাহারবিল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রামপুর কাজলী বাপের চর এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে আবদুল্লাহ (২৮) একই ইউনিয়নের রামপুর মধ্যম পাড়া এলাকার মৃত ইদ্রিস আহমদ প্রকাশ ঠান্ডা মিয়ার ছেলে মো.মোর্শেদ (২৫) ও মাইজঘোনা পূর্ব পাড়া এলাকার মৃত নুর আহমদ মেস্ত্রীর ছেলে নুরুল আবছার(৩২)।

চকরিয়া থানার এএসআই সাজু প্রদাপ দাশ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল ভোররাতে উপজেলার খুটাখালী ও ফাসিয়াখালী ইউনিয়নে অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুই আসামি আবদুল করিম ও আশেক আহমদকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে থানার এসআই গাজী মাঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের অপর একটি অভিযানে মঙ্গলবার ভোর রাতে উপজেলার সাহারবিল ইউনিয়ন থেকে মো.আবদুল্লাহ, মো.মোর্শেদ ও নুরুল আবছারকে গ্রেফতার করেন।

এসআই গাজী মাঈন উদ্দিন মঈন জানান, গ্রেপ্তারকৃত আসামী মধ্যে আবদুল্লাহ ও মোর্শেদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পালাতক ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ অভিযানে গ্রফতারকৃত আসামিদেরকে গতকাল দুপুরে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

338 ভিউ

Posted ১২:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com