
এম.জিয়াবুল হক,চকরিয়া(১৫ আগস্ট) :: চকরিয়ায় ছোট বাচ্চাদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে মহিলাসহ অন্তত ৯জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপর স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫আগস্ট) দুপুর ১১টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নস্থ ৬নম্বর ওয়ার্ডের পূর্ব পাহাড়িয়া পাড়া এলাকায় এ সংর্ঘের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বিএমচর ইউনিয়নের পূর্ব পাহাড়িয়া এলাকার আলী আহমদের ছেলে নুরুল ইসলাম মনুর ছোট ভাগিনার সাথে একই এলাকার রমিজ উদ্দিনের পরিবারের ছোট এক শিশুর কাটাকাটি নিয়ে ঝগড়া সৃষ্টি হয়।
ওই ঘটনার জের ধরে নুরুল ইসলাম মনু ও তার আত্বীয় সালাহ উদ্দিনের নেতৃত্বে অতর্কিত ভাবে রমিজ উদ্দিন ও তার পরিবারের উপর হামলা চালিয়ে ৪ জনকে কুপিয়ে জখম করে। এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অপরপক্ষের অন্তত ৫জন আহত হয়েছে।
আহতদের মধ্যে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে পাহাড়িয়া পাড়া এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে রমিজ উদ্দিন (৪০) তার ভাই জুলহাস (২৩) মো.আজিজ (৩৫) তাদের ছোট বোন শরমিন আক্তার (১৬) ও রিফা আক্তার (১৮)সহ ৬জনকে। অপরপক্ষে আহত হয়েছেন আলী আহমদের ছেলে নুরুল ইসলাম মনু (৩৫) তার ভাই সালাহ উদ্দিনসহ দুইজন ব্যক্তি।
আহত রমিজ উদ্দিন জানান, তার বসতভিটার সীমানা নিয়ে একই এলাকার আলী আহমদের ছেলে নুরুল ইসলাম মনু গংয়ের লোকজনের মধ্যে বিরোধ রয়েছে। পূর্বশত্রুতার জেরে বুধবার বাচ্চাদের তুচ্চ ঘটনা নিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এতে আমার পরিবারের চার ভাই-বোনকে ধারালো কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান।
অপরদিকে নুরুল ইসলাম মনু অভিযোগ করেছেন, ওইসময় প্রতিপক্ষ রমিজের লোকজন এসে আমাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে হামলা চালায়। এসময় তাদের হামলায় আমার ভগ্নিপতিসহ তিনজনকে কুপিয়ে আহত করে তাঁরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ রখম ঘটনার ব্যাপার নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Posted ১:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta