মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশমুল্য বৃদ্ধিতে দর্শনার্থী আগমনে ছন্দপতন

রবিবার, ০২ জুলাই ২০১৭
592 ভিউ
চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশমুল্য বৃদ্ধিতে দর্শনার্থী আগমনে ছন্দপতন

এম.জিয়াবুল হক,চকরিয়া(২ জুলাই) :: জুন মাসের শেষ সপ্তাহে ঈদের ছুটিতে যেখানে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৮ হাজার পর্যটক-দর্শনার্থী পার্কে ঢুকে ভ্রমন করেছে সেখানে মাত্র একদিনের ব্যবধানে দশনার্থী আগমনে বড় ধরণের ছন্দপতন ঘটেছে। নতুন অর্থবছরের শুরুতে পহেলা জুলাই থেকে সরকারি আদেশে দিগুন বাড়ানো হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রবেশমুল্য।

বর্তমানে অর্থমন্ত্রানালয়ের আদেশের আলোকে জারি করা নতুন পরিপত্রে প্রতিজন প্রাপ্ত বয়স্ক দশনার্থীর জন্য ৫০ টাকা ও প্রতিজন শিশু দশনার্থীর জন্য ২০ টাকা করে টিকেট মুল্য নির্ধারণ করা হয়েছে। বিগত অর্থবছরে প্রতিজন প্রাপ্ত বয়স্ক দশনার্থীর প্রবেশ ফ্রি মাত্র ২০ টাকা ও শিশু দশনার্থীর জন্য ছিল ১০টাকা। একই সাথে বাড়ানো হয়েছে পাকিং ফি ও অপরাপর খাতের টিকেট মুল্য।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্তাবধায়ক (রেঞ্জ কর্মকর্তা) মো.মোরশেদুল আলম। তিনি বলেন, নতুন বাজেটের আওতায় অর্থ মন্ত্রানালয়ের সিদ্বান্তের আলোকে পার্কের দশনার্থী প্রবেশমুল্য বাড়ানো হয়েছে। ইতোমধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত পূর্ব প্রস্তাবিত প্রজ্ঞাপনের কপি আমাদের কাছে পাঠানো হয়েছে। কাজেই সরকারি নির্দেশনার আলোকে পার্কের সকল রাজস্ব খাতের প্রবেশ মুল্য বেড়েছে।

চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি এমআর মাহমুদ বলেন, সরকার গাজীপুর সাফারি পার্কে হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। শত প্রজাতির বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সেখানে সরবরাহ করেছে, পাশাপাশি সেখানের পর্যটন স্পট গুলোকে দর্শনীয় করা হয়েছে। তিনি বলেন, গাজীপুরের বদলে ডুলাহাজারা সাফারি পার্কে সরকার সেই ধরণের দৃশ্যমান উন্নয়ন করেনি।

এছাড়া বর্তমানে পর্যটক-দশনার্থীদের দেখার মতো জীববৈচিত্রও নেই এখানে। তারপরও এখানে অতিরিক্ত প্রবেশমুল্য বাড়ানোর বিষয়টি অবশ্যই দু:খজনক। তিনি দাবি করেন, প্রবেশমুল্য আগের অবস্থায় ফিরে না আনলে সহসা ডুলাহাজারা সাফারি পার্ক একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে। পাশাপাশি পর্যটক-দর্শনার্থী আগমন বন্ধ হয়ে যাবে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রতিবছর জুন মাসে ডুলাহাজারা সাফারি পার্কের গেইটটি বিপুল টাকা রাজস্ব আয়ের মাধ্যমে ইজারা দেয়া হয়। নতুন অর্থবছরে (২০১৭-১৮) পার্কের গেইটটি ৮১ লাখ টাকায় ইজারা দেয়া হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে প্রায় ২০ লাখ টাকা বেশি। জুলাই মাসের প্রথমদিন থেকে ইজারাদার পক্ষ গেইটের টিকেট বিক্রি করার কথা থাকলেও কার্যাদেশ এখনো হাতে পায়নি তাঁরা। ফলে সাফারি পার্কের সংশ্লিষ্টরা নতুন প্রজ্ঞাপনের আলোকে পহেলা জুলাই থেকে পার্কের গেইট ফি উত্তোলন করছেন।

 

592 ভিউ

Posted ১১:১২ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com